বগুড়া ব্যুরো :
বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রæয়ারি) রাতে উপজেলার কড়িতলা বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাতজন আহত হয়।’
রেজাউল করিম ঠান্ডু আরও বলেন, হামলায় আহত ব্যক্তিরা হলেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আলম (৩৫), ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন (৪০) এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া (৪৫)। আহত ব্যক্তিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টু বলেন, তাঁর লোকজন বাজারে চা পান করছিলেন। এ সময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। তাতে তাঁর পক্ষের ছয়জন আহত হন।
তাঁরা হলেন, কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন (৩৮), সমসের আলী মÐল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আহতদের মধ্যে সাতজন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার খোঁজখবর রাখছি।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩
ফেব্রুয়ারি ১১, ২০২৫
































