বগুড়া ব্যুরো :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবায়দা রহমান প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়ার শহরের ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণের জন্য এই আয়োজন ও মতবিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। এছাড়াও তার সহধর্মিনী জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমানকে শিশু সিএসএফ গ্লোবাল নামের সংগঠটির পক্ষ থেকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয় শিশু ও কিশোররা।এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’গানটিও গেয়ে শোনাল তারেক রহমানকে।
এসময় বিএনপির প্রধান তারেক রহমান বলেন, এই শিশুদের আমরা ঘরে বন্দি করে রাখি। সমাজে অবহেলা করি। আমাদের কারো না কারো ঘরে এ রকম প্রতিবন্ধী শিশু-কিশোর আছে। এরা অত্যন্ত প্রতিভাবান। এদের জন্য সমাজের সকল প্রতিবন্ধকতা তুলে নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার সঙ্গে সম্পৃক্ত করা উচিত এবং আমরা তাই করতে চাই।
জোবায়দা রহমান বলেন, আমি অভিভূত এইসব শিশুদের প্রতিভা দেখে। তারা গান গাইছে, কবিতা আবৃত্তি করছে লেখা লেখির মাধ্যমে নিজেদের বিকশিত করছে। আমরা ভবিষ্যতে তাদের পাশে আছি এবং থাকবো। আমাদের রাজনৈতিক উদ্দেশ্য দেশের জন্য কাজ করা। জেলায় জেলায় খেলাধুলার ব্যবস্থাসহ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাসহ শিক্ষার মান উন্নতি করে আধুনিক দেশ গড়তে চাই।
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পক্ষ থেকেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু- নন্দিগ্রাম) এর বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































