বগুড়া ব্যুরো:
বিএনপির চেয়ারম্যার তারেক রহমান তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার শহরের স্টেশন রোড়ে অবস্থিত বগুড়া বায়তুর রহমান সেন্টাল মসজিদে এই নামাজ আদায় করেন।বেলা পৌনে ১টায় তিনি মসজিদে প্রবেশ করে জুম্মার নামাজ আদায় শেষে দুপুরে ২টার দিকে তিনি রংপুরের উদ্দেশ্য রওনা হন। মসজিদে তিনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দেশবাসীর জন্য মোনাজাত করেন।
এসময় তিনি বলেন, এই মসজিদের কাজ আমিই শুরু করেছিলাম কিন্তু মাঝপথে নানা প্রতিকুলতা এবং দেশের বাইরে থাকায় বাকীটা সম্পন্ন করতে পারিনি। আগামীতে এই মসজিদের বাকী কাজসহ বগুড়ার মধ্যে আধুনিক মসজিদ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া -৪ (কাহালু- নন্দিগ্রাম) এর বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বগুড়া-২ আসনের প্রার্থী মীর শাহে আলম, জেলা বিএনপির সহসভাপতি এরআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে তিনি দুপুরে ২টার দিকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন তারেক রহমান
ফেব্রুয়ারি ১, ২০২৬


































