বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুর ককটেল নিক্ষেপসহ নাশকতা মামলায় নিষিদ্ধ ঘেষিত ছাত্রলীগের সভাপতি খালেকুল ইসলাম পাইলট (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পিরব বন্দরে সিহালী হাট থেকে আটক করা হয়।
খালেকুল ইসলাম পাইলট উপজেলার পিরব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পিরব এলাকার নুর ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই হোসেন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিরব বন্দরে সিহালী হাট থেকে পাইলটতেেআটক করা হয়। পাইলটের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কিন্তু তদন্তে প্রাপ্ত তিনি অভিযুক্ত ছিলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুর ককটেল নিক্ষেপসহ নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
আগস্ট ২৫, ২০২৬
































