বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম নুরু আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। তিনি পাইকার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিঠুর সহযোগী ।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় আসামি নুরুকে কোর্টে তোলা হবে।
এর আগে, গত বুধবার (১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার (১৪ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার (১৫ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু গ্রেপ্তার
মার্চ ১৭, ২০২৫


































