বগুড়া ব্যুরো :
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে নিজ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, শনিবার রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে শহর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ডের সভাপতি আক্তারুজ্জামান আনিসকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আনিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভুমিকা পালন করেছেন। তিনি পাঁচ আগস্টের পর আত্মগোপনে ছিলেন।
এদিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শনিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইদুল হাসান বিটুল (৪৫) গ্রেপ্তার করেছে।
ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি এবং আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে শেরপুর থানায় দায়ের হওয়ায় মামলার আসামী মাইদুল হাসান বিটুল। পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার আগে চকধলী গ্রামের মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































