আমন্ত্রণ প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল নামক স্থানে আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































