বগুড়া ব্যুরো:
আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে বগুড়ায় নিজেদের অবস্থান আরও জোরদার করার লক্ষ্যে ১১০ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটের আগে বগুড়ায় এনসিপিকে শক্তিশালী করতেই এই নতুন কমিটি গঠন করা হলো। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এনসিপি’র কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঘোষণা অনুযায়ী, এই কমিটির মেয়াদ থাকবে পরবর্তী ছয় মাস ।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষর করে কমিটি অনুমোদন করেছেন। নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদকে বগুড়া জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্যদিকে, রাফিয়া সুলতানা রাফিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সুলতান মাহমুদকে জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
তারা হলেন: সিরাজুল ইসলাম (সিরাজ), ডাক্তার এনামুল হক (বাবু বিশ্বাস), হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি। এদিকে কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অ্যাড. ইজাজ আল ওয়াসি জীমকে।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ৭ জনকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। তারা হলেন: শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফ.এম. মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়।
এছাড়াও এ.টি.এম. নাহিদুজ্জামানকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিতে ৭৩ জনকে সদস্য পদে রাখা হয়েছে।
নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস পর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। ভোটের আগেই এনসিপিকে বগুড়ায় শক্তিশালী আরও শক্তিশালি করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির ১১০ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
ডিসেম্বর ৫, ২০২৫
































