বগুড়া ব্যুরো :
বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহষ্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। এসময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।
যা এই মৌসুমে সর্বোচ্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।
তিনি জানান, বগুড়ায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি চলমান রয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে রোদ ওঠেছে।
এদিকে, টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, বাদুড়তলাসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘিœত হয়।
শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন, তারা ছাতা নিয়ে বাজারে আসেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।
আমন্ত্রণ/এসিজি


































