আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরে ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে মহান ২১ শে ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ঃ একুশের প্রথম প্রহর ও সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এরপর পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পক্ষে দায়িত্বপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ।

জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দিনাজপুর-৫ আসনের এমপি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-২) মো. মাসুদুর রহমান মাসুদ ও উদযাপন কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবুর নেতৃত্বে পৌর পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, রায়হান কবির সোহাগসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। চাউলিয়াপট্টি-পাহাড়পুর মিলনালয় সমিতি দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগারের আহবায়ক কমিটির আহবায়ক এসএম খালেকুজ্জামান রাজু’র নেতৃত্বে আহবায়ক কমিটির সদস্য ফারুক গজনবী, শাহ আলম শাহী, মো. ইউসুফ আলী, রাজ্জাক ইসলামসহ সদস্যবৃন্দ।

সড়ক ও জনপথ অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এম মনসুরুল আজিজ, উপ বিভাগীয় প্রকৌশলী মো. আমানউল্লাহ আমান, ফুলবাড়ী উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আফজালুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ড. মো. এজাদুল ইসলাম এর নেতৃত্বে বিএমডিএ’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রোসপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. কালিতলা সদর দিনাজপুর। সৈয়দ সালাউদ্দীন দিলীপের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি লক্ষী কান্ত রায়-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, পৌর আওয়ামীলীগ, ইফতেখার রিয়েল এর নেতৃত্বে জেলা যুবলীগ, দিনাজপুর জেলা কারাগার, সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুুুর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক সৃজনী পরিবার, বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রর দিনাজপুর, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা শিক্ষা অফিস, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, আইডিইবি জেলা শাখা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর, এলজিইডি, খাদ্য বিভাগ দিনাজপুর|

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শ্রম অধিদপ্তর দিনাজপুর, অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি দিনাজপুর অঞ্চল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর চেম্বার অব কমার্স, চাউল কল মালিক গ্রæপ, সামাজিক বন বিভাগ , জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস দিনাজপুর, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, জেলা জাতীয় পার্টি, জেলা বিএনপি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, রোটারী ক্লাব অব দিনাজপুর, দিনাজপুর শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়াও বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪


































