বগুড়া ব্যুরো :
বগুড়ায় অনলাইনে জুয়াখেলার টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাসেল আহমেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চক সরতাজ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর স্থানীয় একটি দোকানে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনে জুয়ার টাকা নিয়ে রাসেল আহমেদ ও ওই কিশোরের মধ্যে বিরোধ চলছিল। গতকাল রাতে কিশোরটি রাসেলের বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোরটি রাসেলকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় অনলাইন জুয়ার লেনদেন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, কিশোর আটক
আগস্ট ১৪, ২০২৫


































