বগুড়া ব্যুরো :
বগুড়াতে কার্বন নিঃসরণে জনসচেতনতা বৃদ্ধিতে সাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় পদক প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জী অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। কার্বন নিঃসরণ কমাও বিশ্ব বাঁচাও এই ¯েøাগান নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা বের হয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার ঘুরে বনানী বাইপাশের গোল চত্ত¡র প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।
তীরের স্বেচ্ছাসেবীরা সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে কার্বন নিঃসরণের ভয়াবহতা, অতিরিক্ত কার্বন নিঃসরণে বায়ু দূষণ, ওজনস্তর হ্রাস এবং জলবায়ু পরিবর্তনে এর প্রভাব এই কার্যক্রমে দ্বারা তুলে ধরেন। এসময় তারা বলেন, কার্বনের এই নিঃসরণ যদি কমিয়ে আনা না যায়, তাহলে জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বিশ্বের ২১৬ মিলিয়ন লোককে বাস্তুচ্যুত হতে পারে। যার ৪০ মিলিয়ন এককভাবে দক্ষিণ এশিয়ার। এ সংক্রান্ত চরম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তীরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন রহমান জানান, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পেছনে কার্বন নিঃসরণ প্রত্যক্ষভাবে অবদান রাখছে। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন নিঃসরণ ক্রমাগত বৃদ্ধি ঘটিয়ে ওজনসস্তর ক্ষয় করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ শতাংশে সীমিত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল লতিফ, তীরের উপদেষ্টা শাহজাহান আলী, তীরের সাধারণ সম্পাদক অমিত সাহা, তনুশ্রী পাল, অরুপ রতন পাল, মতিউর রহমান, জুয়েলুর রহমান, উজ্জ্বল প্রমানিক ও তীরের সদস্যরা।
উল্লেখ্য শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) জীববৈচিত্র্য পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে (২০২১)সালে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ভ‚ষিত হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































