আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের নিজ বাড়ীতে গতকার সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইদুল হাসান (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইদুল হাসান ওই গ্রামের ফরহাদ হোসেন বাঘা ও রিক্তা বেগমের ছেলে এবং দ্বিতীয় শ্রেণি ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, ইদুল হাসানের বাবা-মা ফুলবাড়ী রেল স্টেশনে চায়ের দোকান করেন। প্রতিদিনের মত সকালে মা-বাবার সাথে ইদুল হাসান (৯) ও তার ছোটভাই রাব্বী (৫) দোকানে চলে যান। সেখানে তারা খেলার এক পর্যায়ে মা রিক্তা বেগম ইদুলকে দেখতে না পেয়ে তার ছোটছেলের কাছে জানতে চাইলে সে জানায় তার ভাই খেলতে গেছে। এ সময় তাকে খুঁজতে বাড়ীতে গিয়ে তা মা দেখেন বাড়ীর বারান্দার বাশের সাথে ওড়না পেচানো অবস্থায় ইদুলের মরদেহ ঝুলছে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি ঈদুলের একটু মাথার সমস্যা ছিল। এর আগেও সে বিভিন্ন অস্বাভিক কাজ করেছে। কোন অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে মরদেহ পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিডজি


































