মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবীতে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও এর সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আগমনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন ও এর আশে পাশের এলাকা হাজার হাজার নেতাকর্মীদের পদচারনায় মূখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
ইনস্টিটিউট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস মো. এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের আসন্ন এমপি পদপার্থী জামায়াত নেতা আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর-৬ আসনের এমপি পদপ্রাথী জামায়াত নেতা মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের এমপি পদপ্রাথী জামায়াত নেতা মো. আনোয়ার হোসেন, দিনাজপুর-২ আসনের এমপি পদপ্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের এমপি পদপ্রাথী জামায়াত নেতা এ্যাড. মো. মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের এমপি পদপ্রাথী জামায়াত নেতা মো. মতিউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টু, জেলা সহকারী সেক্রেটারী মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুস সালেহীন, শহর ছাত্র শিবিরের সভাপতি মোঃ মশফিকুর রহমান, উওর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেল রানা, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সাজিদুর রহমান সাজু। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তিলাওয়াত পাঠ করেন চিরিরন্দর জামায়াত নেতা মাওলানা মাসুম তারিফ ।
বিক্ষোভ সমাবেশ শেষে একই স্থান থেকে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনের নেতৃত্বে সু-শৃঙ্খল ভাবে শহরে বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সম্পন্ন হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
































