প্লাবন শুভ ও আমিনুল ইসলাম :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কল্পে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টার দিকে উপজেলা সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরম্নল কাদির বাবু, সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক মো. রজব আলী, উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহাসহ বৈষম্যবিরোধী অন্দোলনের উপজেলা সমন্বয়কসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার শান্তিকামী মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ফুলবাড়ী উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলে ঐক্যমত পোষণ এবং অঙ্গীকার ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা
আগস্ট ৮, ২০২৪






























