রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরজুড়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ফুলবাড়ী সরকারি কলেজের বিএনসিসি, রোবা স্কাউটস ও রেডক্রিসেন্টের সদস্য শিক্ষার্থীরা।
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ফুলবাড়ী সরকারি কলেজের বিএনসিসি’র সদস্য মোনতাসির, রোভার স্কাউটসের উপজেলা প্রতিনিধি রাব্বি হাসান, মোরসালিন, হাসনাতজাহান, রেডক্রিসেন্টের সদস্য জাহিদ হাসান, রোমা আক্তার প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহরের বিভিন্ন এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। সেই অপরিচ্ছন্ন এলাকাগুলোকে পরিচ্ছন্ন করতে নেমে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কারো হাতে ঝাড়ু, কারো হাতে কোদাল, কারো হাতে বেলচা আবার কারো হাতে অবর্জনা ফেলার ডালা। এসব পরিচ্ছন্ন করার উপকরণ নিয়ে পৌরশহরের নিমতলা মোড়, ঢাকা মোড়, পৌর বাজার, থানা, উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এই দেশ আমাদের, আসুন আমরা সকলে মিলে দেশ গড়ি। দেশটাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকেই তারা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। আগামীতেও এই অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তারা।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পৌরশহরজুড়ে
আগস্ট ৮, ২০২৪


































