আমন্ত্রন ডেস্ক :
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
মৎস্যসম্পদের স¤প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই মৎস সপ্তাহ উদযাপন করা হবে।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি দেশীয় প্রজাতির মাছের পোণা অবমুক্ত করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচন াসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাাণ সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সম্বনয়ক ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ। সভা শেষে উপজেলার চারজন সফল মৎস্য চাষীকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন
আগস্ট ১৮, ২০২৫
































