আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী আজ শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী পৌর শহরের টাইম স্টার কনফারেন্স রুমে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে ও কোডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার সহায়তায় দুইদিন ব্যাপীপ্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশ মা প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও বক্তব্য রাখেন সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন প্রমুখ।
গত শুক্রবার (৬ মার্চ) থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে উপজেলার আদিবাসী, দলিত ও মূল¯্রােতধারার ২৫ জন নারী অংশ নেন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী
মার্চ ৭, ২০২৬


































