রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ী থেকে চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এঙ্প্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম (৭০)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ মে) দুপুর পৌনে ১টার দিকে ফুলবাড়ী রেল স্টেশন থেকে অর্ধ কিলোমিটার উত্তরে পৌরএলাকার স্বজনপুকুর নামক স্থানে। নিহত শহিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তবে আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় স্বজনপুকুর নামক স্থানে রেললাইনের পার্শ্বে থাকা একটি বাঁশের টংগের ওপর বসেছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এঙ্প্রেস ট্রেনটি ফুলবাড়ী রেল স্টেশন থেকে চিলাহাটি অভিমুখে যাত্রা করার পর রেল ঘুমটি রেলঘুমটি অতিক্রম করে স্বজনপুকুর নামক স্থানে পৌঁছানোর সঙ্গে সেঙ্গ শহিদুল ইসলাম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। এ সময় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করলে পরে নিহতের পরিবারের লোকজন মরদেহটি বাড়ীতে নিয়ে যান।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নিহতের বাড়ী থেকে এনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা
মে ৯, ২০২৪
































