মো. আফজাল হোসেন :
দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই আগস্টের আন্দোলনকারীদের সাথে আজ রোববার (১৬ ফেব্রæয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
মতবিনিময় সভায় আন্দোলনকারিদের মধ্যে বক্তব্য রাখেন মো. মুন্না, মো. জিয়াবুর, পাপ্পু সরকার, ইমাম হাসান মোনাস, নাইমুর, মো. সাব্বির ও মো. সাগর সহ শতাধিক আন্দোলকারী ছাত্রনেতা। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. শিবলী সাদিক ও পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানাই যে, ফুলবাড়ী একটি শান্তি প্রিয় উপজেলা এখানে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। আপনারা ধৈর্য্য সহকারে সফল আন্দোলন করেছেন। এই সুফল আপনাদের সকলের তাই আজকের এই মতবিনিময় সভায় সকলে মতভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। আপনারা এখন ছাত্র। আপনাদের ভবিষ্যৎ আছে, সে দিকে লক্ষ্য রেখে সব বিষয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তাহলে অন্যরা সুযোগ পাবে। ফুলবাড়ীর সকল প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন। এ জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি ফুলবাড়ীর সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আন্দোলনকারিদের সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে জুলাই-আগস্টের আন্দোলনকারীদের সাথে ইউএনও’র মতবিনিময়
ফেব্রুয়ারি ১৬, ২০২৫


































