মো. আফজাল হোসেন :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে স্কুলের জমি অবৈধ লেনদেনের মাধ্যমে কতিপয় পরিবারের কাছে ছেড়ে দেওয়া ও উন্নয়নের নামে বিদ্যালয়ের অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সচেতন নাগরিক সমাজ।
ফুলবাড়ী উপজেলা চত্বরে শিবনগর ইউপির এলাকার সচেতন নাগরিক সমাজের পক্ষে খন্দকার নবিউল ইসলামের ছেলে মো. নজরুল কবির রিপন আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মানববন্ধন করেন।
এ সময় তিনি বলেন, উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানকৃত ১০০ শতক জমি রয়েছে। জমি সীমানা প্রাচীনের মধ্যে থাকার কথা। কিন্তু বেশ কয়েকমাস আগে গোটা স্কুলের সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। প্রাচীরের ভেতর সমপরিমাণ জমি নেই। সংশ্লিষ্টদের রহস্যজনক ভূমিকার জন্য বিদ্যালয়ের জমির মধ্যে ৫ থেকে ৮ শতাংশ জমি ব্যক্তি বিশেষের দখলে চলে গেছে। বিষয়গুলো নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলাকাবাসীর কথায় কোনো কর্ণপাত করেননি।
মানববন্ধন শেষে বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কশিশনার (ভূমি) এর কাছে পৃথক স্মারক লিপি প্রদান করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ প্রদান করা হয়।
শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোছা. ক্ওাসার জাহান কাকলির সাথের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সীমানা প্রাচীর নির্মাণের কাজ উপজেলা এলজিইডি করেছে। এ বিষয়ে তারাই সবকিছু বলতে পারবে।
আমন্ত্রণ/এসিজি
































