চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ মন্ডল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি নজমুল হক নাজিম ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ সভাক্ষে এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চলের যৌথ সঞ্চালনায় আয়োজিত ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নজমুল হক নাজিম, সাবেক ছাত্রনেতা পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা সাবেক পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক প্রোভিপি সহকারী অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, টিপু-দিপু পরিষদের ভিপি প্রার্থী টিপু সুলতান, জিএস প্রার্থী সৈয়দ আপেল মাহমুদ দিপু, সাবেক ছাত্রনেতা মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সাবেক ছাত্রনেতা চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সাবেক সভাপতি আব্দুস ছালাম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহেন শাহ আলম মিঠু, ফুলবাড়ী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হারুন উর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়েব পাপ্পু, যুগ্ম আহবায়ক পাভেল আজাদসহ বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ।।
বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু উৎসব নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। সাবেক ছাত্রনেতা তারা বলেন, দলে নতুন ও পুরাতন নেতৃত্বের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে ছাত্রদলের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এপ্রিল ৪, ২০২৫


































