গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে স্মরণ কালের ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। মাত্র ২কিলোমিটার শহর এলাকা পারাপারে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা। যানবাহনের অতিরিক্ত চাপ এবং শহরের মধ্যেই গাড়ীতে যাত্রী তোলা সহ যত্রতত্র সিএনজি অটোরিক্সার ষ্ট্যান্ড থাকায় যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শহরবাসীর। যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও স্থানীয় ব্যবসায়িরা।
গত কয়েকদিনের ছুটি শেষ হওয়ায় দিন রাত মানুষ কর্মস্থলে ফিরতে শুরু হয় ঢাকা- রংপুর মহাসড়কে যানবাহনের এই বৃদ্ধি পায়। যে কারণে ্উত্তরাঞ্চল থেকে ঢাকা মুখী একং ঢাকা থেকে যাত্রী নিতে আসা যানহাবনের চাপ বৃদ্ধি পেয়েছে। এ্ই যানবাহনগুলো গোবিন্দগঞ্জের বাইরে দ্রæতগতিতে আসলেও ফ্লাইওভাবেব কাজ চলামান থাকায় এবং মহাসড়কের পাশেই অটোরিক্সা, সিএনজি, রিক্সার ষ্ট্যন্ড গড়ে ওঠায় এই যানবাহন গুলির গতি তুলনামুলক কমে আসছে। এতে সৃষ্টি হওয়া যানজট মুহর্তে ছড়িয়ে পরছে ঢাকা রংপুর মহাসড়কের বকচর এবং কোয়ালিয়া পর্যন্ত।
গত ঈদের সময় ফ্লাইওভারের কাজ চলমান ছিল কিন্তু তখন তেমন যানজট ছিল না মানুষ নিবিঘেœ বাড়ীতে আসা যাওয়া করেছে। এবারের ঈদে এই যানজট মুক্ত রাখতে প্রশাসনের অবহেলা ও পরিকল্পনার অভাব থাকায় এই পরিস্থিতর সৃষ্টি বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।
অন্য দিকে স্থানীয়দের অভিযোগ রয়েছে শহরের মধ্যে থানা মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর স্থাপিত সিএনজির কারণে সৃষ্টি যানজট নিত্য দিনের চিত্র। অতিতেও একাধিকবার আইন শৃংখলা কমিটির বৈঠকে এই সিএজি ষ্ট্যান্ড মহাসড়ক এলাকা থেকে সড়িয়ে থানার পশ্চিম পাশের্^ স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তা করা হয় না। যে কারণে মহাসড়ক থেকে দিনাজপুরমুখি যানবাহন সিএনজির ষ্ট্যান্ডের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এ এখানে যানজট নিত্য দিনের চিত্র হলেও কর্তপক্ষ নিরব। এছাড়াও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান গেটের পাশে মহাসড়কের ওপর অটোরিক্সার বিপদজ্জক ষ্ট্যান্ড হওয়ায় এলাকাটি অনেকটা দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিনত হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়য়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন যানজট মুক্ত রাখতে পুলিশের কোন অবহেলা নেই।আমরা রাত দিন কাজ করছি। কিন্ত এবার যানজটের চাপ বেশী থাকায় ্এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারের কাজ শেষ হলে আগামী ঈদ থেকে এ সমস্য থাকবেনা।
আমন্ত্রণ/এজি
কর্মস্থলে ফেরা মানুষের যানবাহনের চাপে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে ভয়াবহ যানজট : শহর এলাকা পারাপারে সময় লাগছে ২-৩ ঘন্টা
জুন ৬, ২০২৬
































