আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ)দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী গত বুধবার (১৯ মার্চ) ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেব যোগদান করেন।
এর আগে একই দিন একই স্থানে প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী ও সুধি সমাজের প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
মার্চ ২৪, ২০২৫
































