আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে শ্যামচরন পাহান (৬২)। ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় শিকল বন্দী করে রাখত। সোমবার (১৬ ডিসেম্বর) রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ, কড়িয়া বিজিবি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁ
চবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবি সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার
ডিসেম্বর ১৭, ২০২৪


































