আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির শতবছরের ঐতিহ্যবাহী পাঁচবিবি শিব মন্দিরটি আধুনিকায়নে উন্নতিকরণের লক্ষে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা প্রধান।
আজ শনিবার (২৯ আগস্ট) সকালে মন্দিরের ঢালাই কাজের উদ্বোধনে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান সহ এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মো. মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক পৌর যুবদল নেতা হারুনুর রশিদ সজল, সাবেক জেলা ছাত্রদল নেতা শামীম মন্ডল, শিবমন্দির কমিটির সভাপতি সাংবাদিক সজল কুমার দাস, সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।
মাসুদ রানা প্রধান ঐতিহ্যবাহী শিব মন্দিরটি আধুনিক মানে উন্নীতকরণে প্রয়োজনীয় অর্থ জেলা পরিষদ থেকে দেওয়ার আশ্বাস দেন।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবি শিব মন্দির ছাদ ঢালায়ের উদ্বোধন করেন রানা প্রধান
আগস্ট ২৯, ২০২৬
































