আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির দরগাপাড়ায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন (৩) শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯’টায় শিশুটি রাস্তা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হামিম ওই এলাকার দর্জি মো. শফিকুল ইসলামের ছেলে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, শিশুটির মা বাড়ি সংলগ্ন (পাঁচবিবি-হিলি) পাকা রাস্তার অপর পাশে রোদে ধান শুকাতে দেয়। হামিম বাড়ি থেকে মায়ের নিকট যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিল। রাজশাহী/নওগাঁ এলাকা থেকে উত্তরের জেলা দিনাজপুর/রংপুরের কোন পিকনিক স্পটে দ্রুতে গতিতে যাওয়া বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলেও ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহত শিশুর মা-বাবা, আত্বীয়-স্বজন ও এলাকাবাসী নিষ্পাপ শিশুর মৃত্যে কান্নায় ভেঙ্গে পড়ে।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয় এবং পরিবারকে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
জুন ৪, ২০২৬


































