আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল বিদ্যালয়ে তারুণ্যের উৎসব, আলোচনা সভা, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১’টা বিদ্যালয় প্রাঙ্গনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আনিসুর রহমান বাচ্চু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষক মো. আমিনুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর মো. মামুনুর রশিদ, শহীদ আলাউদ্দিন বিদ্যালয়ের শিক্ষক শামীমা আক্তার, মো. শাহজাহারুল হক সাজু ও মহসিনা মনা প্রমুখ।
শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, গজল ও কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে তারুণ্যের উৎসব
ফেব্রুয়ারি ৬, ২০২৫
































