আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউপির ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এশার নামাজ শেষে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ নির্বাচনে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে। তাই প্রতিটি কর্মীকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। শুধু ভোটের দিন এমনটি নয়, এখন থেকেই মানুষের দোড়গোড়ায় ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরতে হবে ও দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, “প্রতিটি ভোট কেন্দ্রে ৮টি বিভাগীয় নির্বাচনী কমিটি এবং স্থানীয় পর্যায়ে পাড়া ভিত্তিক কমিটি গঠনের গুরুত্বারোপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার আহবান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু ও সেক্রেটারি মো. মাজেদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ডা. মাহাবুবুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. খুরশিদ আলম, পেশাজীবী বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































