আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গরুসহ চোরকে আটক করে পুলিশে দিয়েছে।
আটক চোর জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের মো. ফজলুল হকের ছেলে আলম হোসেন (৪৮)। জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলা কেশবপুর গ্রামের মোঃ দুদু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম প্রতিদিনের ন্যায় তার গৃহপালিত গরুটি কড়িয়া-বড়মানিক রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে বাড়িতে যায়। দুপুরের সময় মাঠে লোকজন কম থাকার সুযোগে লাল রংয়ের দেশী জাতের গাভীটি চুরি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গরুসহ চোরকে বড়মানিক এলাকায় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই গরুসহ চোরকে পাঁচবিবি থানা হেফাজতে নেয়। পরে গরু চুরির অপরাধে আলমের বিরুদ্ধে ৩৭৯/৪১১ ধারায় মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট সহ আশে-পাশের বিভিন্ন থানায় আলমের বিরুদ্ধে ১২’টি চুরি মামলা সহ মোট ১৮’টি মামলা আছে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে চোরাই গরুসহ চোর আটক
নভেম্বর ১৩, ২০২৪


































