বগুড়া ব্যুরো:
স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়। শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট আয়োজন করা হয়েছে। গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ ও শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন।
‘হ্যাঁ’ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে উল্লেখ করে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কিংবা শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে আসবে।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা: শওকত রশীদ চৌধুরী।
এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের
বগুড়া শহরের সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভ ও নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মাগফেরাত কামনায় দোয়া করেন।
এসময় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান সহ বগুড়ার আহত জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
উপদেষ্টা আদিলুর রহমান হ্যাঁ ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নির্ধারিত হবে
জানুয়ারি ২৫, ২০২৬


































