মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর উপজেলার ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম।
ক্যাম্পেইন সূত্রে জানা গেছে,৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ, তেতুলিয়া ও পঞ্চগড় পৌরসভাসহ জেলার মোট লক্ষ্যমাত্রা ১৭১৪১০ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাথ ৫১ হাজার ৬১৭ এবং কেন্দ্র সংখ্যা ১ হাজার ৭৭টি। প্রতি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক কাজ করবেন।
আমন্ত্রণ/এজি
পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
জুন ২৯, ২০২৬
































