আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
নিজের নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিজয়ী স্বতন্ত্র (তালা প্রতীক) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক।
শনিবার (১৪ ফেব্রæয়ারি) সকালে পার্বতীপুর প্রেসক্লাবের একটি সাংবাদিক প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের সাথে আলাপকালে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক ও ভোরের দর্পণ ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ প্রতিনিধি আতাউর রহমান, মানবকন্ঠ প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা বদরুদ্দোজা বুলু, ইনকিলাব প্রতিনিধি এম এ জলিল সরকার, মোহনা টেলিভিশন প্রতিনিধি হাবিব ইফতেখার, মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টিভি প্রতিনিধি জাকারিয়া হোসেন, কালবেলা প্রতিনিধি মিলন পারভেজ, কালেরকন্ঠ প্রতিনিধি মেনহাজুল ইসলাম, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মোস্তাকিম সরকার, খবর একদিন প্রতিনিধি হেলাল উদ্দীন ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহসিন আলী প্রমুখ।
উল্লেখ্য দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে অনেক আগে থেকেই পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। এতে তাকে দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কার হলেও তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিএনপি’র ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী ডা. আব্দুল আহাদের সাথে তীব্র প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হতে হয়েছে তাকে। এর মধ্য দিয়ে পার্বতীপুরবাসীর দীর্ঘ অর্ধ শতাব্দির এমপি বঞ্চনার অবসান হয়েছে।
নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে -এ জেড এম রেজওয়ানুল হক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬


































