নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাউদপুর আমবাড়ি রোডে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ট্রলি চালকের নাম মো. নাইম মিয়া। তিনি টুটুলের ছেলে। তার বাড়ি নবাবগঞ্জ উপজেলার বড় মাগুরা বালুয়া পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর আমবাড়ি সড়কে আমবাড়ি মোড়ের দক্ষিণ পাশে সততা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক মো. নাইম মিয়া ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু
ডিসেম্বর ১৬, ২০২৫
































