আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে আলোর দিশারী কুঞ্জ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ (অব.) এম এ জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আজমীর হোসাইন, অধ্যক্ষ (অব.) মো. কামরুজ্জামান, প্রধান শিক্ষক মো. তহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোর দিশারী কুঞ্জ এর আহŸায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল এর পরিচালনায় ও প্রধান শিক্ষক (অব.) মো. আব্দুল বাসেত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ (অব.) মো. আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক (অব.) মো. সাদেক আলী, বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহŸায়ক মো. আনিসুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার সম্পাদক এ কে এম ইকরামুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ¦ মো. জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সমাজ সেবক লোকমান হাকিম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রশিদ রাজু ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিবৃন্দগণ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুরে ধরে বক্তাগণ মহাগ্রন্থ আল কোরআন ও সহীহ হাদীস হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে মুনাজাত ও ইফতার মাহফিলে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে আলোর দিশারী কুঞ্জ এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মার্চ ২৩, ২০২৫
































