জাহিদুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন অভিযুক্ত সিরাজুল ইসলাম কদুকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে হিলির চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম কদু চুড়িপট্টি এলাকার মৃত আব্দুল হামিদ চটার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিরাজুল ইসলাম কদু বাড়ীর সামনে রাস্তায় একটি কোরআন শরীফ এনে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে। এক পর্যায়ে ছিড়া কোরআন শরীফ পায়ের নীচে ফলে লাথি মেরে আল্লাহ- রাসুলের নাম নিয়ে বিভিন্ন কটুক্তি করতে থাকে। এসময় ঘটনাটি দেখে পথচারী সহ স্থানীয় লোকজন সিরাজুলকে ঘিরে ফেলে বেদম পিটুনি দেয়। এতে সিরাজুল অসুস্থ্য হয়ে পড়ে। রাত ৯টার দিকে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা দিয়ে ওই রাতেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম জানান, ঘরে কিছু টাকা রেখে বাইরে যাই। এসে দেখি টাকা নাই। তখন সিরাজুলকে বলি তুমি নিয়েছো কি-না। সিরাজুল বলে আমি টাকা নেয়নি। তাকে তখন বলি মাথায় কোরআন শরীফ নিয়ে শপথ করো। এমন সময় সিরাজুল ঘর থেকে পবিত্র কোরআন শরীফ বাড়ীর সামনের রাস্তায় এনে ছিড়তে থাকে। ছিড়া কোরআন শরীফ পায়ের নীচে ফলে লাথি মেরে। তখন পথচারী সহ স্থানীয় লোকজন ঘটনাটি দেখে সিরাজুলকে মারধর করলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাই।
সিরাজুলের প্রতিবেশি মোফাজ্জল হোসেন মোফা জানান, ছিড়ে ফেলা পবিত্র কোরআন শরীফের টুকরো টুকরো আয়াতগুলো উদ্ধার করে আমার বাসায় রাখা হয়েছে। স্থানীয়রা ঘটনা দেখে ঠিক থাকতে পারেনি। ধর্নীয় অনুভূতিতে চরম আঘাত হানার কারণে মানুষেরা তাকে মেরে ফেলার উপক্রম করেছিল। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এছাড়া উত্তেজিত মানুষেরা তার বাড়ী- ঘরে হামলার চেষ্টা করে। আমরা তার শাস্তি চাচ্ছি।
এদিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিয়া জানান, ধর্নীয় অনুভুতিতে আঘাত করার ঘটনায় সিরাজুলকে আটক করা হয়। সে কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় ধর্ম অবমাননার মামলা হওয়ায় সিরাজুলকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে সিরাজুল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন।
আমন্ত্রণ/এসিজি


































