আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল পাশা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে ধুনট উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে ধুনট অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি


































