আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে খাদুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অতিথিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ। পল্লী চিকিৎসক সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল রাজ্জাক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈবর রহমান, অভিভাবক সদস্য জহুরুল ইসলাম ও আল আমিন সরকার, যুবদল নেতা আমিনুল ইসলাম বাবু, এনামুল হক, বুলবুল আহমেদ রঞ্জু এবং ছাত্রদল নেতা নুর মোহাম্মদ তোতাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে খাদুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে ফুলেল সংবর্ধনা
সেপ্টেম্বর ৮, ২০২৬
































