আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা য় এক হৃদয়বিদারক দূর্ঘটনায় ৭ বছর বয়সী শিশু শিক্ষার্থী সিনহা আক্তার প্রাণ হারিয়েছে।আজ শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সিনহা আক্তার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানারের মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সিনহা আক্তার দুপুরের দিকে প্রতিবেশীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফেরার সময় পাকা রাস্তা পারাপারের চেষ্টা করছিল। তখন দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। আহত শিশুকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ রকম দূর্ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি


































