মো. নুর ইসলাম, দিনাজপুর :
“নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা”এই উদ্দীপনামূলক প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনাজপুরের সেন্ট যোসেফস্ স্কুলে জাঁকজমকপূর্ণভাবে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ, প্লাটিনাম জুবিলি কমিটি আহŸায়ক সিস্টার কুমইডিয়া, বিদ্যালয়ের প্লাটিনাম জুবলির প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি এ.কে.এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু এবং আহŸায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলী দাস ও মো. আজিজের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পুরো অনুষ্ঠানটি পরিচালনার করেন প্রতিযোগিতার আহŸায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুর।
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার বলেন, “লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভ‚মিকা রাখে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরের সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জানুয়ারি ৩০, ২০২৬
































