এল এইচ আকাশ, দিনাজপুর :
সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপশহর প্যারাডাইস কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ডের পূজা মন্ডপের আইনশৃঙ্খলা ও পূজামন্ডপ সুরক্ষায় বিএনপির সদস্যবৃন্দের নজরদারী রাখার আহবান জানান প্রধান আতিথি ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইয়ুব আলী।
তিনি তার ব্যক্তব্যে আরো বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে এক অপশক্তি শান্তি-শৃংঙ্খলা ভঙ্গের খেলায় মেতে উঠেছে। বিএনপি একটি শান্তি রক্ষাকারী অঙ্গ সংগঠন। তাই আসন্ন দুর্গাপূজায় কেউ যেন অরাজিকতা সৃষ্টি করতে না পারে, আমাদের সেদিকে খোয়ল রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাহেনুর ইসলাম জুয়েল, সহ-সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাক, সমসংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুরুজ, প্রচার সম্পাদক মো. রুহান হোসেন, দপ্তর সম্পাদ ক রুকুনুথজ্জামান রনি, ক্রিয়া সম্পাদক বাদল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন ঘুমণ, সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, রফিকুল ইসলাম মানিক, মোহাম্মদ আছু , আশরাফুল আলম, আলী, রাশেদ, পলাশ, সাদেক প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































