মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (১০ আগস্ট) সকালে আয়োজিত মানববন্ধন শেষে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন সম্প্রতি দিনাজপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রমাণিতভাবে মিথ্যা প্রচারণামূলক কিছু পোস্টার দেখা যাচ্ছে। আমাদের শিক্ষার্থীবান্ধব সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে নিয়ে এমন মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দোষিদের আইনের আওতায় আনা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
আমন্ত্রণ/এসিজি
দিমেক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
আগস্ট ১০, ২০২৫


































