দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর :
ফিলিস্তিনের উপড় ইসরাইলী হামলা, গণহত্যা, শিশু নির্যাতন বন্ধের দাবি, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বকৃতি দেয়া, মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সাড়া দেশের শিক্ষা প্রতিষ্টানে ফিলিস্তিনে পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সরকারি কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
সোমবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজি্ুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উমর ফারুক বাহাদুর, সাধারন সম্পাদক সামসাদ সাইফ রোহান। এসময় কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ও জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ যে কর্মসূচি গ্রহণ করেছে তার অংশ হিসেবে আজ আমরা দিনাজপুর সরকারি কলেজে জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি। ফিলিস্তিনের মানুষের উপর যে হামলা হচ্ছে তার প্রতিবাদ জানাই। ১৯৭১ সালে পাকিস্তানী বাহীনি যেমন বাংলাদেশের উপর বর্বরচিত হামলা করেছিল ফিলিস্তিনের উপড় ঠিত একই রকম হামলা করা হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমরা একটি সংহতি জানিয়ে জেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ পতাকা উত্তোলন করেছি।
দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উমর ফারুক বাহাদুর বলেন, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আমরা দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি। সাড়া বিশ্বের ছাত্র সমাজ আজ ফিলিস্তিনের পাশে দাড়িয়েছে। সকল ছাত্র সমাজ ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছে। আমরা কোন সংঘাত চাই না। সরকারি কলেজ শাখা সব সময় শান্তির পক্ষে কাজ করে যাবে।
দিনাজপুর সরকারি কলেজে ফিলিস্তিনের পতাকা উড়ালো ছাত্রলীগ
মে ৮, ২০২৪
































