মো. নুর ইসলাম, দিনাজপুর :
“শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১”এ অন্তর্ভুক্ত করে এমপিও প্রদানের দাবি এবং গত ১৭ই অক্টোবর‘২৪ শিক্ষাভবনের সামনে মানবব›দ্ধন ও অবস্থান কর্মসুচিতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেট ও লাঠিচার্জ করে আক্রমনের প্রতিবাদে আজ বুধবার (২৩ অক্টোবর) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহে অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও নিয়োমিত পাঠদানরত শিক্ষক। দীর্ঘ ৩২ বছর ধরে বৈষম্যের শিকার হয়েও অদ্যাবধি বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে এবং সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ এর অধ্যায় ০৮, কৌশল ০৬ (পর্যায়ক্রমে ডিগ্রি পাস কোর্স তুলে দিয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্স চালু করা হবে) বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে কলেজে উচ্চশিক্ষায় পাঠদানরত আছি। বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমরা এমপিওভুক্তির দাবী জানাচ্ছি।
সেই সাথে গত ১৭ই অক্টোবর‘২৪ শিক্ষাভবনের সামনে মানবব›দ্ধন ও অবস্থান কর্মসুচিতে নামাজ শেষে মুনাজাতরত অবস্থায় হঠাৎ পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেট ও লাঠিচার্জ করে আক্রমনের প্রতিবাদে নিন্দাজ্ঞাপন ও প্রতিবাদ জানাই।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. মেহরাব আলী, জেলা সভাপতি মহাদেব শর্মা, জেলা সেক্রেটারী মো. বন্দে আলী মিয়া, আদর্শ কলেজ সভাপতি শহিদুল্লাহ সাদি, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শামীম আহমেদ, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি-মো. এনামুল হক, শহীদ স্মৃতি কলেজের সভাপতি রিয়াজুল করিম, মাইনুল হাসান ডিগ্রি কলেজের সভাপতি স্বপন, জয়নন্দ ডিগ্রি কলেজের সভাপতি মানিক, খানসামা ডিগ্রি কলেজের সভাপতি নবাব আলী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে এমপিওভুক্তির আবেদন প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর মানববন্ধন পালন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকরা
অক্টোবর ২৩, ২০২৪


































