রফিক প্লাবন, দিনাজপুর :
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে চারদিন ব্যাপী ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর অঞ্চল-৪ (রাজশাহী ও রংপুর বিভাগ) এর প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিদ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে দিনাজপুর চেস্ট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন জেলার ক্রীড়া অনুরাগী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো থেকে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। সুইস-লিগ পদ্ধতিতে মোট ৭টি রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনা করছেন অভিজ্ঞ আরবিটর আকমল হোসেন। প্রতিযোগিতাটি আগামী ৪ অক্টোবর শেষ হবে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পর্ব শুরু
অক্টোবর ১, ২০২৬






























