মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের শিশু পার্ক সংলগ্ন দারুত তাক্কওয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম ওস্তাদ এর আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক এর প্রথম পুত্র শাহরিয়ার আকতার হক ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা শওকত আলী।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাইফুল ইসলাম ওস্তাদ, আলহাজ্ব মো. আইনুল ইসলাম, মো. আবু তাহের আবু, মাওলানা মতিউর রহমান কাসেমী প্রমুখ।
এ ছাড়াও মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরী ও মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরীসহ অন্যান্য আলোচকবৃন্দ আলোচনায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান রওশন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৩, ২০২৫
































