মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বিআরটিএ-এর আয়োজানে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ট্রাস্টি বোর্ড কতৃর্ক মঞ্জুরিকৃত ২১জনের মাঝে ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের ২১জনের মাঝে চেক তুলে দেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শামসুল কবীর, দিনাজপুর সড়ক পরিবহন ও মালিক গ্রুপের নির্বাহী সদস্য এমএ খালেক, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট সহ সংশ্লিস্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২১জনের মাঝে ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর
ডিসেম্বর ২৪, ২০২৫


































