গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিয়ালগাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় শেফালী বেগম (৪০) নামের এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শেফালী বেগম উপজেলার সামপারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বেজাউল হকের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার শিয়ালপাড়া নামক স্থানে।
জানা যায়, স্বামী রেজাউল ইসলাম তার স্ত্রী শেফালী বেগমসহ দুই শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, গোবিন্দগঞ্জের দিকে আসার সময় পিছন থেকে একটি দ্রæতগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৪৫২৫) সাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান গৃহবধূ শেফালী বেগম। এ সময় মোটরসাইকেলের অন্যরা আহত হয়।নিহতের মরদেহ ও ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
আমন্ত্রণ/এজি


































