মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) দিনাজপুর পৌর বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো দিনাজপুর পৌর বিএনপির অন্তর্গত ১২টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচীতে অংশ নেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, পৌর বিএনপি ত্রাণ সম্পাদক নাজিমুল হক লিটন, পৌর বিএনপির জাহিদ হাবিবসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত
মে ৩০, ২০২৫
































