বগুড়া ব্যুরো :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি (নম্বর- ১৪৭২ সি/২০২৫) দায়ের করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান।
আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ১০ জুলাই তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বগুড়া সদর থার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন-দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব।
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ‘মিথ্যা’ভাবে দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা।
আইনজীবী আব্দুল ওহাব বলেন, “সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়, যা আইনবিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি করা হয়েছে।”
আমন্ত্রণ/এসিজি
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ</h2> <h1 style='color: black; margin: 0;'>দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে বগুড়ায় মামলা</h1>
মে ২৩, ২০২৫


































